Main Menu

সিলেটে করোনায় ১৬ জন সুস্থের দিনে আক্রান্ত ১২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠেছেন ১৬ জন। এ সময়ে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন করে কেউ মারা যাননি।

শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৭৪ জনই আছে।

এর মধ্যে সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৮১ জন, সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১০ জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকি ২ জন মৌলভীবাজারের। ৭০৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ১.৭০।

এর আগে বৃহস্পতিবার পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।

সবমিলিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৮৬৮ জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮১২ জন। সুনামগঞ্জের ৬২৪৪ জন, মৌলভীবাজারের ৮১৬৩ জন ও হবিগঞ্জের ৬৬৪৯ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৬ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৯৭৯ জন।

তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ১২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

Share





Related News

Comments are Closed