Main Menu

ছাতকে কাউন্সিলর কাকলী সাময়িক বরখাস্ত

ছাতক প্রতিনিধি: ছাতক পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

বৃহম্পতিবার (২৮ অক্টোবর) সাময়িক বরখাস্তের আদেশের বিষয়টি পৌর সচিব খাঁন মো. ফারাভী নিশ্চিত করেন।

এদিকে, বুধবার পৌরসভার মাসিক সভায় পৌরসভার প্যানেল মেয়র-৩ তাছলিমা জান্নাত কাকলী বরখাস্ত হওয়ায় (১, ২, ৩) নং সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. নুরেছা বেগমকে প্যানেল মেয়র-৩ ও (৪, ৫, ৬) সংরক্ষিত কাউন্সিলরের যাবতীয় দায়িত্ব পালনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. আবুল কালাম চৌধুরী, প্যানেল মেয়র-১ তাপস চৌধুরী, প্যানেল মেয়র-২ জসিম উদ্দিন সুমেন, কাউন্সিলর মো. ইরাজ মিয়া, লিয়াকত আলী, নাজিমুল হক, ছালেক মিয়া, শফিকুল ইসলাম, রশিদ আহমদ খসরু, মো. আফরোজ মিয়া, সংরক্ষিত কাউন্সিলর নুরেছা বেগম ও রত্না রানী মালাকার প্রমুখ।

Share





Related News

Comments are Closed