নভেম্বরে থাইল্যান্ড যেতে পারবেন বাংলাদেশিরা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে নির্ধারিত পর্যটন এলাকায় ‘স্যান্ডবক্স স্কিমে’র অধীনে কোয়ারেন্টিন ছাড়াই বাংলাদেশ থেকে টিকাপ্রাপ্ত ভ্রমণকারীদের প্রবেশ অনুমতি দেবে থাইল্যান্ড।
নির্দিষ্ট এলাকায় এক সপ্তাহ কাটানোর পর ভ্রমণকারীদের দেশের যেকোনো এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হবে। থাইল্যান্ড দূতাবাস এই নিয়ে বিস্তারিত প্রকাশ করবে।
ঢাকায় থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে এক বৈঠকে এসব তথ্য জানিয়েছেন।
সোমবার ( ২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠক করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাণিজ্য, বিজ্ঞান-প্রযুক্তি, চিকিৎসাসেবা, পর্যটন, বিদেশি বিনিয়োগের মতো বিস্তৃত বিষয়ে থাইল্যান্ড বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা প্রদানের জন্য থাইল্যান্ডকে ধন্যবাদ জানান। একই সঙ্গে রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে থাইল্যান্ডের কাছে রাজনৈতিক সমর্থন কামনা করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের প্রার্থী হওয়ার জন্য থাইল্যান্ডের সমর্থন চান।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed