Main Menu

দূর্গম এলাকার স্কুল ছাত্রীরা পেল বাই সাইকেল

তাহিরপুর প্রতিনিধি: দূর্গম এলাকা হতে যাতায়াত সুবিধার জন্য এবার মাধ্যমিকে পড়ুয়া স্কুল ছাত্রীদের হাতে নতুন বাই সাইকেল তুলে দিলেন ইউপি চেয়ারম্যান।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন স্কুল ছাত্রীদের হাতে নতুন বাই সাইকেল তুলে দেন।

ইউনিয়ন পরিষদের নিজস্ব উদ্যোগে ১ লাখ টাকা বরাদ্দে উন্নয়ন তহবিল (এলজিএসপি-৩) আওতায় ইউনিয়নের সীমান্তবর্তী লাউরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ জন স্কুল ছাত্রীকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২৪ অক্টোবর রবিবার নতুন বাই সাইকেল দেয়া হয়।

এ সময় শিক্ষক প্রতিনিধি সহকারি শিক্ষক মো. আতাউর রহমান, ইউপি সচিব মো. মনিরুল ইসলাম, ইউপি সদস্য সামছুল হক সিকদার ,আলী আহমদ, মনোয়ারা বেগম, পরিষদের অন্যান্য ইউপি সদস্য সহ এলাকার সুশীল সমাজের লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় লাউরগড়ের নবম শ্রেণির ছাত্রী রাজার গাঁও গ্রামের মিননি রায় ও দশম শ্রেণির ছাত্রী রুনিয়া সুলতানা বাই সাইকেল হাতে পেয়ে তাদের অনূভুতি জানাতে গিয়ে বলেন, বাড়ি হতে প্রায় তিন হতে সাড়ে তিন কিলোমিটার পায়ে হেটে কিংবা অটো রিকসায় করে আমাদেরকে পাঠ গ্রহনে দূর্গম সীমান্তে থাকা স্কুলে আসা যাওয়া করতে হতো প্রতিনিয়ত,এখন ইউনিয়ন চেয়ারম্যান নতুন বাইকেলের ব্যবস্থা করে দেয়ায় নিজেরাই সাইকেল চালিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারব তাতেই আমরা খুশী।

Share





Related News

Comments are Closed