Main Menu

সিলেটে আরো ৭ জনের করোনা শনাক্ত, সুস্থ ২২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, এই সময়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ জন।

সোমবার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন শনাক্ত ৭ জনের মধ্যে ওসমানী হাসপাতালে একজন, সিলেট জেলায় ২ জন ও মৌলভীবাজারে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ৭৮৫ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার .৮৯ ভাগ।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলার ৫ জন রোগি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১২ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ১৭৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৬২ জন মারা গেছেন, ওসমানী হাসপাতালে ১১৮ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জের ৪৮ জন ও মৌলভীবাজারের ৭২ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৫৪ হাজার ৮২৩ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ৪৮ হাজার ৮৬৮ জন।

Share





Related News

Comments are Closed