Main Menu

দেশে করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৩২

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৭ হাজার ৮০৫ জনে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৩২ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১০০ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৩৬ শতাংশ।

এসময়ে সুস্থ হয়েছেন আরও ৫৬৪ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন।

এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সারা দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যান ১০ জন। করোনা শনাক্ত হয় ২৪৩ জনের দেহে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ২ জন। এ সময় ঢাকায় ২, চট্টগ্রামে ১ ও বরিশালে ১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

 

 

Share





Related News

Comments are Closed