Main Menu

ছাতকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। গ্রেফতার হওয়া বৃদ্ধ আব্দুল মান্নান (৫৫) ছাতক পৌর শহরের বাগবাড়ী বাস স্ট্যান্ড এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। এবং দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের পাল কাপন গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভিকটিমের বাবার সাথে ব্যবসার সুবাদে তার বাসায় আসা যাওয়া করতো আব্দুল মান্নান। বৃহস্পতিবার সকালে তার ঘরে কেউ না থাকায় প্রতিবন্ধী ওই তরুণীকে ধর্ষণ করেন তিনি। এসময় বাসার ভিতরে শব্দ পেয়ে ভিকটিমের ছোট বোন ঘরে ডুকে ঘটনা দেখে ফেললে বস্ত্রহীন হয়ে ধর্ষক পালিয়ে যায়।

এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ছাতক থানায় মামলা (নং ২১) দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ছাতক পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি চিপাগলি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়ে সাথে সাথে অভিযানে নামে থানা পুলিশ। সফল অভিযান শেষে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed