চবির গেটে বাসের ধাক্কায় ২ শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নম্বর গেট এলাকায় চট্টগ্রামের নাজিরহাট থেকে চট্টগ্রামগামী একটি বাসের ধাক্কায় স্থানীয় ২ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটে।
নিহতরা হলেন— মদনহাট এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. নাছির উদ্দীন (৫৫) ও ফতেয়াবাদ এলাকার বাসিন্দা মো. রুবেল হোসেন (২৫)। এছাড়া আহত দীলিপ কুমার চৌধুরী (৪৫) স্থানীয় ভবানীপুর এলাকার মৃত সুনীল কুমার চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ওই তিনজন চবির এক নম্বর গেইট এলাকায় রাস্তার পাশে মিনি পিকআপে মালামাল তুলছিলেন। এ সময় দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনজন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘আহত তিনজনকে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা নাছির ও রুবেলকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপরজনকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
এদিকে বিশ্বিবিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় প্রতিনিয়ত রাস্তা পারাপার হোন শত শত শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় খোলার পর এমন দুর্ঘটনা তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। এঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়।
নাম প্রকাশে অনিচ্ছুক চবির এক শিক্ষার্থী বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ স্থান আমরা এর আগেও ফুটওভার ব্রিজের দাবি জানিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ সে বিষয়ে কোনো নজর দেয় নি। আজকে এমন একটি দুর্ঘটনা ঘটল আরেকদিন শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে পড়বে না যে তার কোনো নিশ্চয়তা নেই। আমরা চাই শিক্ষার্থীদের রাস্তা পারাপার নিরাপদ করতে এখানে ওভারব্রিজের ব্যবস্থা করা হোক।’
এবিষয়ে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, এটি আসলে খুবই দুঃখজনক। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সব সময় তৎপর। আমরা প্রথমত যে স্পিড ব্রেকারগুলো রয়েছে তার সংস্কার করবো। এর পাশাপাশি ফুটওভার ব্রিজের বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো।’
Related News
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে বিপুল পরিমাণ আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয়জন নাগরিককেRead More
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতRead More



Comments are Closed