Main Menu

সিলেটে ‘অসামাজিকতার’ দায়ে ৯ যুবক-যুবতী গ্রেপ্তার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯ যুবক-যুবতীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে মঙ্গলবার রাত ৯টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে হোটেলের মালিক ও ম্যানেজার পালিয়ে গেছেন।

আজ বুধবার সিলেট মহানগর পুলিশ এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমন মিয়া (২৬), তুহিন আহমদ (২৪), গোলাম রাব্বানী (৩৬), লাবণ্য আক্তার (২৫), সাথী আক্তার (২৪), শেফালী বেগম (২৫), জ্যোৎস্না আক্তার (২৫), নয়ন মণি (২৬) ও জেরিন আক্তার তারিন (২৩)।

Manual2 Ad Code

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, ওই নয়জনকে গ্রেফতারকালে হোটেলের মালিক আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) কৌশলে পালিয়ে যান। এরা পরস্পরের যোগসাজশে হোটেলে মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করাতো।

Manual4 Ad Code

তিনি জানান, হোটেল মালিক ও ম্যানেজারসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code