বিশ্বে করোনায় আরো ৭ সহস্রাধিক প্রাণহানী
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত সংক্রমণ ছাড়িয়েছে ২৪ কোটি ২৩ লাখ ২৪ হাজার ২৭২ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ২৮ হাজার ৮১১ জনে। আর সুস্থ হয়েছেন ২১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৪৬০ জন মানুষ।
এদিকে বাংলাদেশ সময় বুধবার (২০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু বেড়েছে দেড়গুণ। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ১৪৬ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ১০ হাজার ৬১৪ জন। এর আগে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয় ৪ হাজার ৮৫৩ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৯৩০ জন।
এরআগে সোমবার (১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয় ৪ হাজার ২৩৫ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ১ হাজার ৭৩৮ জন।
রোববার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৫ হাজার ৩৫৮ জনের, শনাক্ত হয় ৩ লাখ ৪৩ হাজার ৩১৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫৯ লাখ ৯৬ হাজার ৫০৭ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৬৫২ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪১ লাখ ৮ হাজার ৩২৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৬৮৪ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৬ লাখ ৬৪ হাজার ৮৭৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ৯০২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮৫ লাখ ৪১ হাজার ১৯২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৮ হাজার ৮৫২ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ৬০ হাজার ৭৫২ জন। মারা গেছেন ২ লাখ ২৫ হাজার ৩২৫ জন।
আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ২৯তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
ফ্রান্সজুড়ে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ১২০০
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে চলমান বিক্ষোভে ব্যাপক সহিংসতা ছড়িয়েRead More
ভারতে ট্রাকচাপায় মন্দিরের ১২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো শস্যবোঝাই ট্রাকের চাপায় ১২Read More



Comments are Closed