Main Menu

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ছাতকে যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ছাতকে মাহমুদুল হাসান (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে আটক করে ছাতক থানা পুলিশ।

মাহমুদুল হাসান ছাতক সদর ইউনিয়নের মধুকুনী গ্রামের ফয়েজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি জানান, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed