সিলেটে করোনায় ১ জনের মৃত্যুর দিনে শনাক্ত ৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে একজন রোগী মারা গেছেন।এনিয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৭১ জন।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ৪ জনের। যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৭৫৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৭২৬ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৭ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১৩৭ জন রয়েছেন।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৭৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৪ জনের সকলেই হবিগঞ্জের অধিবাসী।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ১০ জন মৌলভীবাজার জেলার। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৬১০ জন।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৭১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৮ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৮ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১ জন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed