Main Menu

বাংলা‌দেশ-ভার‌ত রুটে ফ্লাইট সংখ্যা বাড়ছে

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলা‌দেশ ও ভার‌তের ম‌ধ্যে আকাশপ‌থে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। আগামী ১৫ অক্টোবর থেকে উভয় দেশের মধ্যে সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচল কর‌বে।

সোমবার (১১ অক্টোবর) বাংলা‌দে‌শের ভারতীয় হাইক‌মিশনের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, ভারত ও বাংলাদেশ যৌথভাবে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে প্রতি দেশেই সাতটি থেকে ২১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ১৫ অক্টোবর থেকে থেকে কার্যকর হবে।

দুই দেশের মধ্যে চলাচলকারী ফ্লাইট সংখ্যা বাড়লে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীরা উপকৃত হবেন।

গত ৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যে দীর্ঘ চার মাস দুই দেশের মধ্যে আকাশপথে চলাচল বন্ধ ছিল। আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে ফ্লাইট চালু করার ঘোষণা দেওয়া হলেও এ সময় পরে বেশ কয়েকবার পাল্টানো হয়।

করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচল শুরু করেছিল বাংলাদেশ।

এরপর চলতি বছরের এপ্রিলে সংক্রমণ বেড়ে গেলে ভারত বিপর্যস্ত অবস্থায় পড়লে বিশেষ ব্যবস্থার ওই বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

Share





Related News

Comments are Closed