সুনামগঞ্জে যুবকের ৪ টুকরো লাশ উদ্ধার, আটক ২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলায় ৪টি পৃথক জায়গা থেকে এক যুবকের ৪ খন্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নুরুজপুর গ্রাম সংলগ্ন কৃষক আব্দুল কাদিরের জমি থেকে লাশের টুকরো গুলো উদ্ধার করা হয়।
নিহত শামসুল হক (২৮) নুরুজপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র এবং এক ছেলে ও এক মেয়ের জনক।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন এবং সদর থানার এসআই শরীফ উদ্দিন ও এসআই সুবীর সরকারসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের খন্ডিত লাশ গুরৈা উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লাশটি উদ্ধারের অনুমান ৩দিন আগে পরিকল্পিতভাবে শামসুল হককে খুন করে তার লাশটি টুকরো টুকরো করে পৃথক স্থানে ফেলে রাখা হয়েছে। লাশটির এক জায়গায় দেহ, আরেক জায়গায় মাথা, আরেক জায়গায় পা ও অন্য জায়গায় কলিজা পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, আমরা চার জায়গা থেকে লাশটির ৪টি পৃথক টুকরো দেখতে পেলেও এখন পর্যন্ত লাশটির একটি পা পাওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বিকেলে নিহতের সৎভাই শুকুর আলী (২৮) ও একই গ্রামের আফজল হোসেনকে আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে বা যারাই এ হত্যাকান্ডে জড়িত থাকুক না কেন খুব অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের গ্রেফতার করা হবে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed