সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। এনিয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৬৭ জন।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ১৯ জনের। যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৬৪৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৬৬০ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৪ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১১১ জন রয়েছেন।
প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৩১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ১৯ জনের মধ্যে ১৫ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের এক এবং মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১০ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ৪ জন মৌলভীবাজার জেলার।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৫ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১০৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৭ জন, হবিগঞ্জের একজন ও মৌলভীবাজারের হাসপাতালে ১ জন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed