Main Menu

তাহিরপুরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে হ্যান্ডট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে। এ ঘটনার তার সঙ্গে থাকা এক আরোহী গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

নিহত মোটরসাইকেল চালক আব্দুল কদ্দুস (২১) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বুরঙ্গাচড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

গুরুতর আহত আরোহী তারেক আহমদ (২০) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের অসিউর রহমানের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামের সামনের রাস্তায় এ দূর্ঘটনাটি ঘটেছে।

স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাদাঘাট বাজার থেকে মোটরসাইকেল চালক কদ্দুস মিয়া তার চাচাতো ভাই তারেক আহমদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল দিয়ে নিজ বাড়ি বরুঙ্গাচড়াতে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক ইট নিয়ে আসা একটি হ্যান্ডট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক কদ্দুস মিয়া ও আরোহী তারেক আহমদ। পরে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক কদ্দুস মিয়াকে বিশ্বম্ভরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবং গুরুতর আহত তারেক আহমদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, হ্যান্ডট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে এক চালক মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিশ্বম্ভপুর থানার ওসিকে বিষয়টি জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed