পানির বর্ধিত বিল প্রত্যাহার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের পানির বর্ধিত বিল প্রত্যাহার, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ, এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম কমানো, গোলাপগঞ্জে এলপিজি গ্যাস প্লান্টের কাজ দ্রুত শুরু করা এবং বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের কাজ তরান্বিত করার দাবীতে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির পূর্ব ঘোষিত অনুযায়ী ২৯ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টা থেকে সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে গণ স্বাক্ষর কর্মসূচি পূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মকসুদ হোসেন বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধের লক্ষ্যে নাগরিক সমাজ আজ ঐক্যবদ্ধ হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের পানির বর্ধিত বিল প্রত্যাহারের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্পষ্ট ঘোষণা নগরবাসী দেখতে চায়। ইতিমধ্যে এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সিলেট নগরীর প্রগতিশীল দেশপ্রেমিক ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ নাগরিক আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। এই দাবীকে গুরুত্বের সাথে বিবেচনা করে অবিলম্বে সিসিকের পানির বর্ধিত বিল পুরোপুরি প্রত্যাহারের জোর দাবী করেন। পাশাপাশি দুর্নীতি, হয়রানী ও অপচয়মুক্ত গ্যাস-বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের কাজ তরান্বিত, এলপিজি গ্যাসের মূল্য অবিলম্বে কমানের জোর দাবী জানান।
পরিষদের দাবীনামার সমর্থনে শত শত নাগরিক গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর করে অংশ নেন।
কেন্দ্রীয় সদস্য মানবাধিকারকর্মী সৈয়দ আকরাম আল সাহানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ডাঃ অরুণ কুমার দেব, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুবনেতা এহছানুল হক তাহের, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, আমিরুল ইসলাম চৌধুরী আমনু, রফিকুল ইসলাম শিতাব, মোক্তাদির কিবরিয়া সিরাজী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক রিকন তালুকদার রিখন, সদস্য সচিব মাহবুব ইকবাল মুন্না, সন্তুষ দেব প্রমুখ।
কর্মসূচি শেষে সিলেটের প্রবীণ মুরব্বী বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এডভোকেট এর আশু রোগমুক্তি কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed