৬ দফা দাবিতে রাইড শেয়ারিং গ্রুপ সিলেট’র মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের হয়রানি বন্ধ, অ্যাপ কোম্পানির কমিশন ভাড়ার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ ভাগ নির্ধারণসহ ছয় দফা দাবিতে সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালনের ডাক দিয়েছিল রাইড শেয়ারের চালকরা। দাবির পক্ষে মঙ্গলবার সকাল ১০টা থেকে ছয় দফা দাবিতে নগরীর সুবিদবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কোথায় যাবেন রাইড-শেয়ারিং গ্রুপ সিলেট এর নেতৃবৃন্দরা।
কোথায় যাবেন রাইড-শেয়ারিং গ্রুপ সিলেট এর সিনিয়র সহ-সভাপতি মোয়াইমিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রানার পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাবু আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজির আহমদ, প্রচার সম্পাদক রায়হান আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাসিব, কার্যকরী কমিটির সদস্য সত্য মনি শর্মা, সুমন দাস, জামিল আহমদ, সুমন দে প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘উবারসহ কয়েকটি অ্যাপে মাত্রাতিরিক্ত কমিশন নেওয়া হয়। চালক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ১০০ টাকা আয় করলে অ্যাপ কোম্পানি ২৫ টাকা কমিশন নিয়ে নেয়। অ্যাপে চলা গাড়িকে যাত্রী পেতে রাস্তায় দাঁড়াতেই হয়। কিন্তু সিলেটের রাস্তায় পার্কিংয়ের জায়গা নেই। পার্কিংয়ের কারণে অ্যাপে চলা গাড়ি, মোটরসাইকেলকে প্রতিদিন মামলা ও জরিমানার বোঝা বইতে হয়। পার্কিংয়ের জন্য জায়গা দিতে হবে।’ করোনাকালে হাজারও শিক্ষিত যুবক অ্যাপে গাড়ি ও মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছে। কিন্তু পথে প্রতিমুহূর্তে তাদের পুলিশের হাতে লাঞ্ছিত হতে হয়। সামান্য কারণে পুলিশ চড় থাপ্পড় মারে চালকদের। কাগজ যাচাইয়ের নামে পুলিশ তাদের আটকে টাকা আদায় করে। কাগজে ত্রুটি না থাকলেও অবৈধ পার্কিং, লেন ভঙের অপরাধ দেখিয়ে মামলা দেয়। পুলিশের চাঁদা ও মামলার জরিমানা দিতে চালকের আয় শেষ হয়।
‘অ্যাপ বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ’-এর ৬ দফা দাবী সমূহ হলো,
১. অ্যাপনির্ভর শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিন, কর্ম ও সময়ের মূল্য দিতে হবে।
২. সব ধরনের রাইডে কমিশন ১০ শতাংশ নির্ধারণ করতে হবে, মিথ্যা অজুহাতে কর্মহীন করা থেকে বিরত থাকুন।
৩. ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রাইড শেয়ারিংয়ের যানবাহন দাঁড়ানোর জায়গা দিতে হবে।
৪. সব ধরনের পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।
৫. তালিকাভুক্ত রাইড শেয়ারকারী যানবাহনগুলোকে গণপরিবহনের আওতায় অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স (এআইটি) মুক্ত রাখতে হবে।
৬. গত বছর গ্রহণ করা সব এআইটি তালিকাভুক্ত যানবাহন মালিকদের ফিরিয়ে দিতে হবে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed