Main Menu

সিলেটে সালিশ ব্যক্তিত্ব খুনের ঘটনায় মহিলা গ্রেপ্তার

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুল হক মোবাশ্বির (৫৫) হত্যার ঘটনায় পান্না বেগম (১৯) নামের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পান্না উপজেলার চান্দাই মিলিবাড়ির রবিউল আলমের কন্যা। শনিবার দিবাগত রাত আড়াইটায় পুলিশ তাকে গ্রেফতার করে।

Manual6 Ad Code

এরআগে শনিবার সন্ধ্যার দিকে ধোপাঘাট এলাকায় নিজ বাসা থেকে আব্দুল হক মোবাশ্বির এর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সিলাম শেখপাড়ার মৃত ফজলুল হক কন্ট্রাক্টারের পুত্র। তিনি লন্ডন বিএনপির সভাপতি আবেদ রাজা ও সিলেট জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম তালাত আাজিজের মেজো ভাই।

এ ঘটনায় নিহতের বড়ভাই বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার এসএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাঘাট এলাকায় নিজ বাসায় তিনি ঘুমিয়ে ছিলেন। তার এক চাচাতো ভাই সন্ধ্যার দিকে বাসায় গিয়ে ডেকে তার কোন সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে জানান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানা পুলিশ উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code