জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৩
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৩জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূ্ত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৩টায় মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত খড়িকাপুঞ্জী এলাকায় জাফলং থেকে ছেড়ে যাওয়া পাথর বোঝাই ট্রাক ও চিকনাগুল হতে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার মধ্যে মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী বাস মিনিবাস চালক সমিতির নেতা ও উপজেলার চিকনাগুল ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল গফফার নিহত হন। এ ঘটনায় আরও ৩জন গুরুত্বর আহত হন। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
এঘটনার পরপরই স্থানীয় বাসিন্ধারা এগিয়ে এসে দূর্ঘটনার কবল হতে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিক ঘটনার সুষ্ট বিচার ও ঘাতক ট্রাকটি আটকের দাবিতে সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এসময় মহাসড়কে নাম্বার বিহীন টোকেন চালিত সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধেরও দাবী জানান তারা। সড়ক অবরোধের কারনে রাস্তার উভয় পাশে যাত্রীবাহি বাস মাইক্রোবাস সিএনজি যাত্রীরা দূর্ভোগে পড়ের ৷
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed