Main Menu

সিলেটে ৩৯ জনের করোনা শনাক্তের দিনে মৃত্যু ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৪৮ জন। সিলেট জেলায় ৯৫৭ জন, সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৮ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৬ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৩৭৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৪৭৬ জন, সুনামগঞ্জের ৬২২৮ জন, মৌলভীবাজারের ৮০৬২ জন ও হবিগঞ্জের ৬৬১১ জন রয়েছেন।

এছাড়াও সর্বশেষ চব্বিশ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩২ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৭১৪ জন।

আর বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯৩ জন করোনা রোগী ভর্তি আছেন।

Share





Related News

Comments are Closed