মডার্নার দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তার কারণ নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইতোমধ্যে যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নিয়ে কোনো চিন্তার কারণ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পর্যাপ্ত পরিমানে মজুদ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
বুধবার (১১ আগস্ট) দুপুর ২টায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘যারা ফাইজার এবং মর্ডানার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই ভ্যাকসিন কর্মসূচি চালানো হয়েছে। যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তারা চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।’
ডা. নাজমুল বলেন, ‘প্রথম ডোজ ভ্যাকসিন যারা গ্রহণ করেছেন তাদের অনুরোধ করতে চাই, আপনারা যথাসময়ে অর্থাৎ চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেবেন।’
তিনি আরও বলেন, ‘যারা প্রথম ডোজের ভ্যাকসিন যেই কেন্দ্রে, যে কোম্পানির নিয়েছেন, দ্বিতীয় ডোজের ভ্যাকসিনও সেই কেন্দ্রে, সেই কোম্পানিরই নিতে পারবেন। এ বিষয়ে কারও বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই। অর্থাৎ যারা সিনোফার্মের ভ্যাকসিন পেয়েছেন, তারা সিনোফার্মের ভ্যাকসিনই পাবেন। যারা মর্ডানার ভ্যাকসিন পেয়েছেন তারা মর্ডানার ভ্যাকসিনই নেবেন।’
দ্বিতীয় ডোজের জন্য আমাদের পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ আছে— যোগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র।
Related News
সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুরRead More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে দিন দিন হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছেই। হাম ওRead More



Comments are Closed