Main Menu

কৈতক হাসপাতালে ৪ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম দিলেন প্রবাসীরা

বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতালে প্রায় ৪ লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। “জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদ” ইউকে শাখার অর্থায়নে এই চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করা হয়।

বুধবার (১১ আগস্ট) সকালে হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসা সরঞ্জামাদি প্রদান উপলক্ষে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভায় পরিষদের আহবায়ক এ্যাডভোকেট মোঃ রাজ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এ এস এম মিসবাউজ্জামান শিলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ শামস্ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী, কৈতক হাসপাতালের আরএমও ডাঃ সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, আব্দুল মুকিত শহিদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সেলিম সিদ্দিকী, গোলাম আযম তালুকদার নেহার, পরিষদের কোষাধ্যক্ষ আসাদুর রহমান আসাদ,আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, মাষ্টার জসিম উদ্দিন, লিলু মিয়া তালুকদার, মুহিবুর রহমান তালুকদার টুনু, আমজদ আলী,বশির আহমদ, শাহিন তালুকদার, কদরিছ খান, এমরান আহমদ,গৌছ খান, নুর মিয়া ও কবির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে পালস অক্সিমিটার, ইনফারেড থার্মোমিটার, ওয়েটিং চেয়ার, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড সেনিটাইজার ও সার্জিক্যাল মাস্ক সহ প্রায় ৪ লক্ষ টাকার চিকিৎসা সরজ্ঞামাদি প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed