বুধবার থেকে ১০টা-৪টা ব্যাংক খোলা
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ এক মাসের বেশি সময় পর আগামী বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে ব্যাংকিং কার্যক্রম। এ সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চলবে এবং বিকেল ৬টা পর্যন্ত ব্যাংক পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে।
সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ১১ আগস্ট থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত অফিস কার্যাক্রম পরিচালিত হবে এবং সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে স্বাভাবিক লেনদেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed