Main Menu

দেশে করোনায় আরও ২০১ মৃত্যু, শনাক্ত ১১,১৬২

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রেকর্ড ২০১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের।

এছাড়া এসময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন, যা দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে।

বুধবার (৭ ‍জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।

Manual7 Ad Code

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এদিন খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৬৬ জনের। শনাক্ত হয়েছেন ১৯০০ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৫৮ জন এবং শনাক্ত হয়েছেন ৪৭৩২ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহীতে ১৮ জন, রংপুরে ১৪ জন, বরিশালে ৭ এবং সিলেট বিভাগে ৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

Manual4 Ad Code

এর আগে, গত ৫ জুলাই একদিনে সর্বাধিক ১৬৪ জন মারা যান। ৬ জুলাই মারা যান ১৬৩ জন। এছাড়া, কয়েকদিন ধরে মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২, ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়।

Manual4 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code