দেশে করোনায় আরও ১৬৪ মৃত্যু, শনাক্ত ৯৯৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদশে চলমান কঠোর লকডাউনের পঞ্চম দিনে দেশে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৯ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।
সোমবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ।
যারা মারা গেছেন তাদের মধ্যে ৫৫ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪০ জন, চট্টগ্রামে ১৮ জন, সিলেটে ৮ জন, রাজশাহীতে ১৬ জন, বরিশালে ৯ জন, রংপুরে ১৬ জন ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।
এর আগে গতকাল রোববার (৪ জুলাই) একদিনে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয়। এছাড়া গত ২৭ জুন মারা যান ১১৯ জন, এরপর ৩০ জুন মারা যান ১১৫ জন, ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই মারা যান ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়েছিল এবং ৩০ জুন মারা যান ১১৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed