Main Menu

আজ ১২ ঘন্টা গ্যাস থাকবে না নরসিংদীতে

বৈশাখী নিউজ ডেস্ক: পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১২ ঘণ্টা নরসিংদী শহর ও এর আশপাশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (৩ জুলাই) গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বিকেল ৩টা থেকে রোববার ভোররাত ৩টা পর্যন্ত ঘোড়াদিয়া, দাশপাড়া, শাহেপ্রতাপ, চিনিশপুরসহ নরসিংদী শহর এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, শিলমান্দী, পাঁচদোনা এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও জানিয়েছে তিতাস।

 

Share





Related News

Comments are Closed