মগবাজারে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় রাসেল (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১ জনে।
বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ২টার দিকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, রাসেলের শরীরে ৯০ শতাংশ দগ্ধ ও শ্বাসনালি পুড়ে গিয়েছিল। তাকে প্রথমে এইচডিইউতে রাখা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বুধবার তাকে আইসিইউতে নেওয়া হয়। তার শরীরে কাটাছেঁড়ার ক্ষতও ছিল। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। বর্তমানে ইনস্টিটিউটে কালু নামে একজন ও ঢাকা মেডিকেলে আরও তিনজন চিকিৎসাধীন।
রাসেলের চাচা মানারুল হক জানান, তার বাবার নাম জসিম উদ্দিন। তার বাড়ি ঠাকুরগাঁও হরিপুর উপজেলার বনগাঁও গ্রামে। থাকত মগবাজারে। এলাকার একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ত সে। করোনার কারণে দুর্ঘটনার এক সপ্তাহ আগেই সে মগবাজারের বেঙ্গল মিটে সেলন্সম্যানের চাকরি নেয়।
এরআগে বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে চিকিৎসাধীন আইসিইউতে নুরুন্নবীর মৃত্যু হয়। সকালে জাফর (৬১) নামে একজনকে ছাড়পত্র দেয় বার্ন ইনস্টিটিউট থেকে।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed