অনলাইন কেনাকাটায় আগে পণ্য, পরে টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে এখন থেকে অনলাইন কেনাকাটায় (ই-কমার্স) পণ্য বুঝে পাওয়ার পর সব ই-কমার্সের টাকা পরিশোধ করবেন গ্রাহক। বৃহস্পতিবার (২৪ জুন) এক বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) মো. হাফিজুর রহমান জানান, ই-কমার্স বিষয়ে আমরা আজ বৈঠক করেছি। বৈঠকে ইক্যাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও বেসিসের প্রতিনিধিও ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গ্রাহক পণ্য বুঝে পাওয়ার আগে কোনো পেমেন্ট হবে না। পণ্য বুঝে পাওয়ার পরেই গ্রাহক টাকা পরিশোধ করবেন। এ নিয়ম দেশের সব ই-কমার্সের জন্য প্রযোজ্য।
তিনি আরও বলেন, আমরা আগামী রোববার এ সুপারিশ বাংলাদেশ ব্যাংকে পাঠাব। বাংলাদেশ ব্যাংক এটা বাস্তবায়ন করবে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed