Main Menu

দোয়ারায় কিশোরীকে ধর্ষণের প্রচেষ্টা, আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আলীর পুত্র শামীম মিয়া (২২) ও একই উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বক্তারপুর গ্রামের তুফান দাসের পুত্র অজয় দাস (২৩)।

ঘটনা সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলাধীন এক ষোড়শী মেয়ে সম্প্রতি পার্শ্ববর্তী ইউনিয়নে তার নানাবাড়ি বেড়াতে আসে। ওই সুবাদে খবর পেয়ে মঙ্গলবার অভিযুক্ত শামীম সেখানে উপস্থিত হয়ে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণচেষ্টা চালায়। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তার সহযোগী অজয় দাসসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধরে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধনী /২০০৩/এর ৯(১) (৪) এর (খ) ৩০ ধারায় তাদের বিরুদ্ধে মামলা (নং ১৪) রুজু করা হয়। আটক দুজনকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed