Main Menu

সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৭৭

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৩৬৮ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩৩ জন।

একই সময়ে ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৮ জন, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১৬ এবং ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জনের করোনা শনাক্ত হয়।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯২ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৭৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৯০, হবিগঞ্জে ২ হাজার ৫৮৭এবং মৌলভীবাজারে ২ হাজার ৭৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২১ জুন) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৯০ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৪৮, সুনামগঞ্জে ১ এবং মৌলভীবাজারে ৪৯ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭৫৪ জন। এরমধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৩৬৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯০ জন, হবিগঞ্জে ২ হাজার ৯০ জন এবং মৌলভীবাজারের ২ হাজার ৫০৫ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ২৩৪ জন। এরমধ্যে সিলেটে ২২৩, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ এবং মৌলভীবাজারে ৬ জন।

অন্যদিকে গত ১০ মার্চ থেকে সোমবার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৩০ হাজার ৯৫৬ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৩০ হাজার ৫৫২ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৪০৪ জন।

 

Share





Related News

Comments are Closed