গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : চারদিকে অন্ধকার। কিছুই সেভাবে দেখা যাচ্ছে না। আর এমন অন্ধকারে দক্ষিণ সুনামগঞ্জে নিজের গ্রামের বাড়ির পেছনের নদীতে একাই নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ ঘটনা গতকাল বুধবার রাতের। একইভাবে আজ বৃহস্পতিবার বিকালেও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দক্ষিণ সুনামগঞ্জের নিজ বাড়ির হিজলের আঙ্গিনায় নাইন্দা নদীতে নিজে নৌকা চালিয়ে ঘুরে বেড়ান।
মন্ত্রীর নৌকা চালিয়ে ঘুরার ছবি ও ভিডিও তাঁর ঘনিষ্ঠরা ফেসবুকে ছাড়লে সেগুলো ছড়িয়ে পড়ে।
একটি ছবি পোস্ট করে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদ লিখেন, সুনামগঞ্জ জেলার আলোকিত ভালো লাগার ও ভালবাসার মানুষ প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
জানা গেছে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃহস্পতিবার ও শুক্রবার নিজ নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেয়ার জন্য ২৬ মে বুধবার সুনামগঞ্জে আসেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed