শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: কোভিড-১৯ পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের ইউনিক আইডির ফরম পূরণ ও ডাটাএন্ট্রির কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া শেষ না হওয়া পর্যন্ত ও স্কুল না খোলা পর্যন্ত এ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ব্যনবেইস।
বুধবার (২৬ মে) দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক উপপরিচালকদের সঙ্গে আইইআইএমএস প্রকল্পের কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি জানিয়ে এরইমধ্যে আদেশ জারি করা হয়েছে।
প্রকল্প পরিচালক অধ্যাপক শামসুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, আইইআইএমএস প্রকল্পের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ শেষ না হওয়ায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরু না হওয়ায় তথ্যছক পূরণ ও ডাটাএন্ট্রির কার্যক্রম আপাতত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরুর পর তথ্যছক পূরণের সময়সীমা পরবর্তীতে জানানো হবে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed