সিলেটে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৮৫, মৃত্যু ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে এ বিভাগে ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৩০ জন করে এবং হবিগঞ্জে ১৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুধবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় এ বিভাগে আরো ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৯ জন, সিলেট জেলায় ৬০, সুনামগঞ্জে ১ জন , হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারের ১০ জন । এ নিয়ে এ বিভাগে মোট করোন শনাক্ত হয়েছে ২২ হাজার ২৫৯ জনের।
নতুন সুস্থ ১৩৪ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৮৫ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ২০৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৪ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৩ জন এবং মৌলভীবাজারে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৮জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৪ জন, সুনামগঞ্জে একজন ও মৌলভীবাজারে তিনজন রয়েছেন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed