Main Menu

দেশে করোনায় আরও ২৫ মৃত্যু, আক্রান্ত ৩৬৩

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৪৯ জন। এছাড়া এসময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৬৩ জনের দেহে। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ১৫৯ জনে।

করোনাভাইরাস নিয়ে রোববার (১৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২২ হাজার ৩৬ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪৩০ জনের।

এর আগে শনিবার (১৫ মে) দেশে করোনায় ২২ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ২৬১ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed