সিলেটে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গ্রীষ্মের তাপমাত্রা থাকতে পারে আরো ৪ দিন। আজ সোমবার (১৩ বৈশাখ) সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামি শুক্রবার থেকে সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃষ্টি হলে কমবে সিলেটের তাপমাত্রা।
সিলেট আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিন থেকেই সিলেটে তাপমাত্রা বাড়ছে। গতকাল রবিবার সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৭, শনিবার ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।আজ তাপমাত্রা বেড়ে দাড়িয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে আজ সোমবার ঢাকায় ২৬ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এছাড়া রাজশাহীতে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে ।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, আগামি ৪ দিন সিলেটে গরম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির জন্য এমন হওয়ার আভাস দেন তিনি। তবে আগামি শুক্রবার থেকে সিলেটে হালকা বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হতে পারে বলে মন্তব্য করেন আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed