এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: ভোক্তাপর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যহার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
সরকারি ও বেসরকারিভাবে গ্যাসের নতুন মূল্য অনুযায়ী, সরকারি পর্যায়ে প্রতি সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ৫৯১ টাকা এবং বেসরকারি পর্যায়ে প্রতি সাড়ে ১২ কেজি মূসকসহ গ্যাসের মূল্য ৯৭৫ টাকা।
সোমবার (১২ এপ্রিল) জুম মিটিংয়ে নতুন এ দামের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আব্দুল জলিল। এতোদিন পর্যন্ত বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করত কোম্পানিগুলো নিজেরাই। এর আগে গত ১৪ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণি নিয়ে গণশুনানি করে বিইআরসি।
সংবাদ সম্মেলনে রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেন, গণশুনানি শেষে সবকিছু বিচার বিবেচনা ও দাখিল করা তথ্য যাচাই বাছাই করে একাধিক সভার মাধ্যমে দাম চূড়ান্ত করে কমিশন। যা আজ থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে। নির্ধারিত এ মূল্যের বেশি দামে কেউ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার ৪৭ টাকা ৯২ পয়সা নির্ধারণ করা হয়েছে বলেও বিইআরসির আদেশে বলা হয়েছে।
এসময় এক প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান জানান, সারা দেশে দাম অভিন্ন থাকবে। ভোক্তারা বাড়তি দাম দেবেন না। লাইসেন্সধারীরা কমিশনের আদেশ বাস্তবায়ন করতে বাধ্য। তা নাহলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন আবদুল জলিল।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিইআরসির সদস্য মোহম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান প্রমুখ।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed