Main Menu

সিলেটের দুই ল্যাবে আরো ১০১ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই ল্যাবে আজ শনিবার (১০ এপ্রিল) নমুনা পরীক্ষায় আরও ১০১ জনের শরীরে করোনাভাইস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেলের ল্যাবে ২১ জনের এবং শাবির ল্রাবে ৮০ জনের করোনা শনাক্ত হয়।

সারাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বাদ যাচ্ছে না সিলেটও। প্রতিদিনই করোনা আক্রান্ত রোগী বাড়ছে।

শনিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৫জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ৬ জন মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বসবাস করেন। ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেটের ৩৬ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ২৪ জনও মৌলভীবাজারের ১৬ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed