Main Menu

অপহরণ করে টাকা আদায়, র‌্যাবের ৪ সদস্য গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চারজনের মধ্যে তিনজন সেনাবাহিনীর ও একজন বিমানবাহিনীর সদস্য।

শুক্রবার (৯ এপ্রিল) তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার চারজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হলেও চারজনকেই তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এঁদের বিচার নিজ নিজ বাহিনীর আইনকানুন অনুযায়ীও হবে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত আরও দুজন পলাতক আছেন। তাদের মধ্যে একজন বিজিবির সদস্য ও একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর সদস্য নন। তিনি সাধারণ মানুষ।

Share





Related News

Comments are Closed