বুধবার থেকে সব সিটিতে চলবে বাস : কাদের
বৈশাখী নিউজ ডেস্ক : আগামীকাল বুধবার থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশের সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলবে। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিটি এলাকার মধ্যে ওই পরিবহন চলাচল করবে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সরকারি বাসভবন থেকে ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, তবে ওই সব পরিবহন সিটি এলাকার বাইরে যেতে পারবে না এবং সিটি এলাকার বাইরে থেকে অন্য কোনো পরিবহন ঢুকতে পারবে না। সিটি করপোরেশনের আওতার বাইরে কোনো পরিবহন চলাচল করবে না।
মন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার সড়কে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহণ চলাচল করবে।
প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবানুনাশক দিয়ে গাড়ি জীবানুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূরক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনভাবেই সমন্বয় করা ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দূরপাল্লার গণপরিবহণ চলাচল যথারীতি বন্ধ থাকবে।
এর আগে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সরকার গণপরিবহণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত দেয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনে ১৮ দফা নির্দেশনা দেয়া হয়।
গতকাল সোমবার থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়। এ সময় গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। যার কারণে সারাদেশে গণপরিবহনসহ জরুরি সেবার বাইরে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে লকডাউনের একদিনের মাথায় সিদ্ধান্তে পরিবর্তন আনল সরকার। সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত দিয়েছে তারা।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed