টিকা নিয়েও করোনায় আক্রান্ত স্বাস্থ্য সচিব
বৈশাখী নিউজ ডেস্ক: টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। বর্তমানে তিনি রাজধানরি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে থেকে আজ বাসায় ফিরলাম।
হাসপাতালটির আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. মো. রেহান উদ্দিন বলেন, স্বাস্থ্য সচিব কেবিনে ভর্তি আছেন। এখন তার তেমন কোনও জটিলতা নেই।
বৃহস্পতিবার রাত থেকে স্বাস্থ্য সেবা সচিব আবদুল মান্নানের শারীরিক জটিলতা দেখা দেয়। শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নিয়েছিলেন আবদুল মান্নান।
গত বছরের ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed