সিলেট সীমান্তে অস্ত্রসহ ২ ভারতীয় গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তবর্তী এলাকা থেকে ৩টি এক নলাবন্দুক, ১৬ পিস শিসা গুলি ও ধারালো দা’সহ দুই ভারতীয় খাসিয়াকে গ্রেফতার করেছে বিজিবি। এ ঘটনায় কানাইঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করে বিজিবি।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে কানাইঘাট উপজেলার বাংলাদেশ সীমান্তবর্তী ১৩২৪ নং মেইন পিলারের অভ্যন্তর থেকে তাদেরকে গ্র্রেফতার করা হয়। এরপর রাতে গ্র্রেফতারকৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করে বিজিবি।
লোভাছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্পকমান্ডার নায়েক সুবেদার সাইফুল খাঁন জানান, বাংলাদেশ সীমান্তের ওপারে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের বেশ কিছু খাসিয়ারা বাংলাদেশের ভিতরে অস্ত্রশস্ত্র নিয়ে অনাধিকার প্রবেশ করে। এতে তিনিসহ সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদেরকে আটকের চেষ্টাকরলে দু’জন ব্যতিত সবাই পালিয়ে যায়। এ সময় ৩টি এক নলা বন্দুক, ১৬টি শিসার গুলি, ৩টি ধারালো দা ও ১টি ছোরাসহ শ্রী তাও (৬৫) ও শ্রী ব্রাজিল (৪৯) নামে দুই ভারতীয় খাসিয়াকে গ্রেফতার করে বিজিবি। গ্রেফতারকৃতরা ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই জেলার উকিয়াং থানার বটছড়াখাসিয়া পুঞ্জির বাসিন্দা।
এ ঘটনায় লোভাছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্পকমান্ডার নায়েক সুবেদার সাইফুল খাঁন বাদী হয়ে গ্রেফতারকৃত দুই ভারতীয় খাসিয়ার বিরুদ্ধে পৃথক অস্ত্র আইনে ও অনুপ্রবেশের দায়ে কানাইঘাট থানায় দুটি মামলা দায়ের করেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed