সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাসের ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী বর্ষীয়ান রাজনীতিবিদ ও শায়খুল হাদিস মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়ে সন্তানের জনক। তার জানাজার নামাজ নিজের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া মনিরামপুর, যশোরে অনুষ্ঠিত হবে।
মুফতি মুহাম্মদ ওয়াক্কাস হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, কওমি মাদ্রাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও বেফাকের সহ-সভাপতি ছিলেন।
যশোর-৫ আসন থেকে মুফতি ওয়াক্কাস একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে ধর্ম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে গঠিত চারদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ছিলেন।
Related News
চালু হচ্ছে নতুন তিন ট্রেন, একটি যাবে কলকাতা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী থেকে বিভিন্ন রুটে চালু হতে যাচ্ছে নতুন আরও তিনটি ট্রেন। এরRead More
ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বিমান বাংলাদেশRead More



Comments are Closed