দেশে করোনায় আরও ৪৫ মৃত্যু, শনাক্ত ৫০৪২
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে টানা দ্বিতীয় দিনের মত পাঁচ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৪২ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৪৫ জনের।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন সোমবারও করোনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। ওই দিন দেশে ৫ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।
মঙ্গলবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯৪ জন। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জন।
বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed