অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে ট্রেন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এখন থেকে সব ট্রেনে যাত্রী পাশাপাশি নয়, এক আসন ফাঁকা রেখে বসবে। সোমবার (২৯ মার্চ) রাতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন। প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। মোট আসনের ৫০% শতাংশ টিকিট বিক্রি হবে। টিকিট পাওয়া যাবে কাউন্টার ও অনলাইনে।
সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী।
প্রতিটি স্টেশনে চার স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, ট্রেন চলবে স্বাস্থ্যবিধি মেনে। ট্রেনে জীবানুনাশক স্প্রে করা হবে। যাত্রীদের জন্য থাকবে হ্যান্ড স্যানিটাইজার। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়াও যাত্রার পূর্বে শরীরের তাপমাত্রা মাপা হবে অতিরিক্ত তাপমাত্রার কোন ব্যক্তিকে যাত্রা করতে দেয়া হবে না।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed