Main Menu

সিলেট সীমান্তে উত্তেজনা, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার গজুকাটা সীমান্ত এলাকায় ২শ’ বছরের পুরনো মসজিদের পাশে নতুন মসজিদ নির্মাণ নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় সুতারকান্দি আইসিপি’তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী। ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন-৭ বিএসএফ’র অধিনায়ক বি এস মিনহাজ।

বৈঠকশেষে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, ১৯৭৫ সালের চুক্তি অনুযায়ী, ভারতীয় বাহিনী জিরো লাইনের ১৫০ গজের ভেতরে প্রবেশ করে কোনো ধরণের বাধা প্রদান করতে পারে না। তারা সীমান্ত আইন লঙ্ঘন করে নো ম্যান্স ল্যান্ডের ১৫০ গজের মধ্যে নির্মিত ২০০ বছরের পুরনো মসজিদ নির্মাণ কাজে বাধা প্রদান করেছে। এ নিয়ে আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি।

তিনি বলেন, পতাকা বৈঠকে মসজিদ নির্মাণে বাধা না দেয়া এবং বিসএসফ কর্তৃক নির্মিত ব্যাংকার সরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মসজিদের নির্মাণ কাজ বন্ধ আছে। তবে, মঙ্গলবার রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পর্যন্ত বিএসএফ তাদের ব্যাংকার সরায়নি। তিনি বলেন, এ নিয়ে আরো পতাকা বৈঠক হবে। উদ্ভুত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার গজুকাটা সীমান্ত এলাকার ১৩৫৭ নং পিলারের ভিতরে বাংলাদেশ অংশে গজুকাটা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের অবস্থান। ২০০ বছরের পুরনো মসজিদের পাকা দালান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসী সংলগ্ন এলাকায় নতুন একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। নির্মাণ কাজ চলাকালে বিএসএফ আগে একবার বাধা দিলে পতাকা বৈঠকের মাধ্যমে তা সমাধান হয়।

Share





Related News

Comments are Closed