কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনা বাহিনী, বিমান বাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (২২ মার্চ) বিকেল ৩টায় উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে আগুন ক্যাম্পটির লাগোয়া ৮-এইচ, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সহস্রাধিক বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছেন বিমান বাহিনীর ১ টি টিম, স্থানীয় সেনা বাহিনী, বিজিবিসহ অন্য বাহিনীর সদস্যরা। এছাড়া স্থানীয়রা যুক্ত হয়েছেন আগুন নেভানোর কাজে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed