Main Menu

দেশে করোনায় আরো ২২ মৃত্যু, শনাক্ত ২১৭২

বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৭২ জন।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৬৯০ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এক বছর পর এ বছর ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়।

Share





Related News

Comments are Closed