সিলেট-৩ আসনের উপ-নির্বাচন ঈদের পর
বৈশাখী নিউজ ডেস্ক: সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদের মৃত্যুতে শূন্য ঘোষিত সিলেট-৩ আসনের উপ-নির্বাচন ঈদের পর অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৮ জুনের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হতে পারে।- খবর বাংলানিউজ
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, রমজানের মধ্যে কোনো নির্বাচনের পরিকল্পনা নেই। এছাড়া রমজানের আগে একটি নির্বাচন সম্পন্ন করার জন্য যতটুকু সময় থাকা প্রয়োজন, সেটাও নেই।
মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ এবং প্রচারের জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন। আর এসব কাজের জন্য ন্যূনতম ৩৫ দিন সময় দরকার। এই সময় রমজানের আগে নেই। যে কারণে এ আসনের ভোট ঈদুল ফিতরের পরেই অনুষ্ঠিত হবে।
সিলেট-৩ আসনটি ১১ মার্চ শূন্য হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের স্বাক্ষরে গেজেট প্রকাশ হয় ১৫ মার্চ।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য (এমপি) মাহমুদ উস সামাদ চৌধুরী ২৬ ফাল্গুন ১৪২৭/১১ মার্চ ২০২১ তারিখ অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।
জানা গেছে, মাহমুদ সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
সংবিধান অনুযায়ী, শূন্য আসনে উপ-নির্বাচন সম্পন্ন করতে হয়, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে।
সিলেট-৩ আসনটি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। পূর্বে বালাগঞ্জ উপজেলার শুধু ৩টি ইউনিয়ন দেওয়ান বাজার ইউনিয়ন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল। ২০১৮ সালের সীমানা পুনঃনির্ধারনে বালাগঞ্জ উপজেলার সবগুলি ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২২ হাজার ২৯৩জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৬২ হাজার ৮৬৮জন। আর নারী ভোটার ১লাখ ৫৯ হাজার ৪২৫ জন। তবে নির্বাচনের আগে যে তালিকা করা হবে, তাতে হালনাগাদজনিত ভোটার সংখ্যা কিছুটা বাড়তে পারে।
Related News
জকিগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত, আটক ১
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিতর্কেরRead More
গোলাপগঞ্জে মাদক বিক্রি বন্ধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি
Manual2 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে মাদক বিক্রিরোধ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহRead More



Comments are Closed