চিরনিদ্রায় ব্যারিস্টার মওদুদ
বৈশাখী নিউজ ডেস্ক: মা-বাবা’র কবরের পাশে চিরদিনের জন্য শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার (১৯ মার্চ) মাগরিবের পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে, বিকেলে প্রথমে তার নির্বাচনী এলাকার কবিরহাট সরকারি কলেজ মাঠে, দ্বিতীয়বার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে এবং সর্বশেষ মানিকপুরের তাঁর গ্রামের বাড়ির দরজায় জানাজা হয়।
দুপুর ২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে তার লাশ কবিরহাট সরকারি কলেজ মাঠে পৌঁছে। সেখানে জানাজা শেষে লাশের কফিন আসে সরকারি মুজিব কলেজ মাঠে। এখানে প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসব স্থানে জানাজা পূর্ব উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, মওদুদের সহধর্মীনি সাবেক এমপি বেগম হাসনা জসীম উদদীন মওদুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ ভুলু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান, জেলা যুবদল সভাপতি মন্জুল আজিম সুমন,বিএনপি নেতা আবদুল হাই সেলিম, কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আলম সিকদার, জাহাঙ্গির আলম, মাহমুদুর রহমান রিপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসাইন প্রমুখ।
গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মওদুদ আহমদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed